বাস থেকে হেলপারের গলাকাটা মরদেহ উদ্ধার

রাজশাহী নগরীর গ্যারেজে থাকা ‘আরপি চ্যালেঞ্জার’ নামের একটি ফাঁকা বাস থেকে এক হেলপারের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মনি (২২) নগরীর হাজরাপুকুর ডাবতলা এলাকার দিলীপ দাসের পুত্র।

বৃহস্পতিবার (২৭শে আগস্ট) দুপুর ১টার দিকে বাসে থেকে শাহমখদুম থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহটির ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠান

‘আরপি চ্যালেঞ্জার’ নামের বাসটির হেলপার ছিলেন মনি। চারদিন ধরে বাসটি নগরীর খানকা শরীফের মোড় এলাকার একটি গ্যারাজে ছিল।

শাহমখদুম থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম জানান, ৪ দিন আগে বাসটি এখানে রাখা হয়। এরপর প্রতি রাতেই হেলপার মনি বাসে এসে থাকতেন, সকালে চলে যেতেন। বুধবার দিবাগত রাতে তাকে গলাকেটে হত্যা করা হয়েছে। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহটির সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠান।

নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, ‌‌‌এঘটনায় খুনীদের এখনো চিহ্নিত করা যায়নি। পুলিশ ঘটনার রহস্য উদ্ধারে কাজ করছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর