মেহেরপুরে পাকা রাস্তা নির্মাণের দাবিতে ধানের চারা রোপণ করে মানববন্ধন

মেহেরপুরের গাংনীর পল্লীতে পাকা রাস্তা নির্মাণের দাবিতে কর্দমাক্ত রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ ও মানববন্ধন করেছে গ্রামবাসী। দীর্ঘদিনের প্রত্যাশিত জনগুরত্বপূর্ণ রাস্তাটি পাকা রাস্তা করণের দাবিতে ধানখোলা বাগান পাড়ার নানা শ্রেণি পেশার মানুষ আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার সময় এক হাটু কাঁদাযুক্ত রাস্তার পাশে দাঁড়ীয়ে মানববন্ধন করেছে।

মানববন্ধনে অবসরপ্রাপ্ত শিক্ষক আবু বকর বলেন, স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও অতি গুরুত্বপূর্ণ রাস্তাটি আজও পাকাকরণ হয়নি। যার ফলে গ্রামের বৃহৎ জনগোষ্ঠি চলাচলে চরম দুভোর্গে পড়ে রয়েছে। ছেলে মেয়েরা এক হাটু কাঁদা ভেঙ্গে স্কুল কলেজে যেতে পারে না।

তেমনিভাবে কৃষকরা তাদের উৎপাদিত ফসল ঘরে তুলতে পারে না। কাদা পানির কারণে ফসল বাড়িতে নিয়ে আসতে অনেক খরচ হয়।অতিরিক্ত খরচের ভয়ে অনেকে মাঠের আবাদ ছেড়ে দিয়েছে। দীর্ঘদিন যাবৎ রাস্তাটি নির্মাণের আবেদন করা হলেও আমলে নেয়নি কেহই। রাস্তাটি অবিলম্বে প্রকল্পভুক্ত না হলে আমরা আরও ক্ষতিগ্রস্ত হবো।

স্কুলগামী কয়েকজন শিক্ষার্থী জানান, আমরা অনেক কষ্ট করে স্কুলে যাতায়াত করে থাকি।সারা বছরই রাস্তায় কাদা পানি থাকে। বিশেষ করে বর্ষাকালে স্কুলে যেতে আমাদের পোশাক কাদায় একাকার হয়ে যায়। অনেক সময় ভিজা কাপড়ে ক্লাস করতে হয়। ফলে অসুখ বিসুখে ভুগতে হয়। আমাদের দাবি অতি দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি পাকা করতে হবে।

এব্যাপারে গ্রামের মহিলা মেম্বার রওশনারা খাতুন জানান, আমরা দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকা করণের দাবি জানিয়ে আসছি। কর্তৃপক্ষ আশ্বাস দিলেও অ্জ্ঞাত কারণে তা হয়নি।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান জানান, রাস্তাটি নির্মাণে মন্ত্রণালয়ে একাধিকবার প্রোপজল দেয়া হয়েছে। দায়িত্ব প্রাপ্ত কর্তৃপক্ষ দের বার বার জানিয়েও কাজ হয়নি। এব্যাপারে উপজেলা প্রকৌশলী গোলাপ আলী শেখ জানান, আমরা এষ্টিমেট দিয়েছি। অতিদ্রুত সময়ের মধ্যে রাস্তাটি নিমার্ণের ব্যবস্থা করা হবে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর