চুরির অপবাদে গার্মেন্টস শ্রমিককে মারপিটের পর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরের নিজ বাসা থেকে মুকুল মিয়া নামে এক গার্মেন্টস শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মোবাইল চুরির অপবাদে পিটিয়ে হত্যার পর ঘরে তার মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে বলে জানান, মুকুলের বাবা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে কাশিমপুরে পুলিশ তালাবন্ধ ঘর থেকে লাশ উদ্ধার করেছে। পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত মুকুল মিয়া জামালপু‌র সদর থানার তারা‌ভিটা গ্রামের নুরুল ইসলা‌মের ছে‌লে।

নিহত মুকুল বাড়ির মালিক সো‌হেলের বাসায় ভাড়া থে‌কে স্থানীয় ইসলাম গা‌র্মে‌ন্টে চাকরি করতেন। এ ঘটনার পর থেকে বাড়িওয়ালা সোহেল পলাতক।

নিহতের বাবা নুরুল ইসলামের অভিযোগ, গেল রাতে স্থানীয় মনির ও বাড়িওয়ালা মোবাইল চুরির অপবাদে প্রথমে জরুনবাজার ও পরে বাসায় নিয়ে ছেলেকে মারপিট করে।

কাশিমপুর মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবে খোদা বলেন, নিহতের শরীরে মারপিটের চিহ্ন রয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর