বাতিল করা হলো চলতি বছরের জেএসসি এবং জেডিসি পরীক্ষা। এর আগে বাতিল হয় প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষাও। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় বাতিল হতে পারে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষাও।
আজ (বৃহস্পতিবার) শিক্ষা মন্ত্রণালয়ে অনলাইনে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে কথা বলা হয়। সেখানে বলা হয় যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে এইচএসসি পরীক্ষা এবং মাধ্যমিক পর্যায়ে ওপরের শ্রেণিতে উত্তীর্ণের জন্য বিকল্প পদ্ধতি কী হতে পারে সে বিষয়ে একটি প্রস্তাবনা তৈরি করে পরবর্তী সভায় উপস্থাপন করতে ঢাকা বোর্ড, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে এ বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি একটি প্রস্তাবনা তৈরির নির্দেশ দিয়েছিলেন। শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় সেক্ষেত্রে এইচএসসি পরীক্ষা এবং মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরবর্তী ক্লাসে উত্তীর্ণের বিষয়ে বিকল্প মূল্যায়ন পদ্ধতি কি হতে পারে সে বিষয়ে একটি প্রস্তাবনা তৈরী করা।
কেএস/বার্তাবাজার