চিরিরবন্দরে তিন ব্যবসায়ীকে জরিমানা

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার না করায় ৩ দোকান মালিককে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও মুখে মাস্ক না থাকায় ১৫টি মামলায় ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার বিকালে চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর বাজারে ৩ দোকানে পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় এই জরিমানা করা হয়।

এসব অভিযান পরিচালনা করেন চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরতিজা হাসান।
এছাড়াও চিরিরবন্দর উপজেলার ভূষিরবন্দর, চম্পাতলী, রানীরবন্দর ও ঘুঘরাতলী এলাকায় মুখে মাস্ক না পরায় ১৫ জনকে ৯ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরতিজা হাসান বলেন, ‘চিরিরবন্দরের সাধারণ মানুষকে সচেতন করার জন্যই এই অভিযান পরিচালনা করা। আমরা চেষ্টা চালাচ্ছি, করোনা পরিস্থিতিতে সবাই যেনো মুখে মাস্ক পরিধান করে বাড়ি থেকে বের হয়। এছাড়াও পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় ৩টি দোকানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর