করোনা আক্রান্ত হলেন বিশ্বকাপ জয়ী ফ্রান্স তারকা পল পগবা। করোনা পরীক্ষায় পজিটিভ হিসেবে ধরা পড়লেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসি এই মিডফিল্ডার। ফ্রান্সের হেড কোচ দিদিয়ের দেশম নিশ্চিত করেছেন এই তথ্য।
যার ফলে ১৪ দিনের সেলফ-আইসোলেশনে থাকবেন ২৭ বছর বয়সী এই তারকা মিডফিল্ডার। পগবার করোনা আক্রান্ত হওয়া ফ্রান্স জাতীয় দলের জন্য বড় এক ধাক্কা। ৫ সেপ্টেম্বর শনিবার ন্যাশনস লিগের বিশ্বচ্যাম্পিয়নদের ম্যাচ রয়েছে সুইডেনের বিপক্ষে। তার তিনদিন পর লেস ব্লুসরা নামবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। দুটো ম্যাচই মিস করবেন পগবা।
প্রিমিয়ার লিগে দেখা যাবে এই মিডমিল্ডারকে। ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম ম্যাচের আগেই সেরে ওঠার সম্ভাবনা রয়েছে তার। ১৯ সেপ্টেম্বর ওল্ড ট্রাফোর্ডে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে লিগ ওপেনারে নামবে ইউনাইটেড।
কেএস/বার্তাবাজার