চট্টগ্রামে ৫ দশমিক ৪ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত

চট্টগ্রামসহ আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬টা ৭ মিনিটে প্রায় ২০ সেকেন্ড স্থায়ী অনুভূত হওয়া ছিলো ভূমিকম্পটি।

চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত আবহাওয়া দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চট্টগ্রাম মহানগরী ছাড়াও চট্টগ্রামের আশপাশের বিভিন্ন উপজেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে প্রাথমিক ভাবে কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামের দক্ষিণ খাওবুং থেকে ৪ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎপত্তিস্থল। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৫ দশমিক ৪।

ভূমিকম্পের আঘাত বাংলাদেশ ছাড়াও ভারত ও মিয়ানমারে অনুভূত হওয়ার তথ্য জানিয়েছে সংস্থাটি।

বার্তা বাজার কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর