বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ: রেলমন্ত্রী

আমরা ইতিমধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। জাতিসংঘের ঘোষিত মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোলের ১৫টি সূচক আমরা অর্জন করেছি বলে জানিয়েছেন, রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। বাংলাদেশকে যাতে আমরা একটি মধ্যম আয়ের দেশ হিসেবে, একটি উন্নয়নশীল দেশ হিসেবে কৃষি থেকে শিল্পে পরিণত করতে পারি তার জন্য কাজ করে যাচ্ছি বলেও জানান তিনি।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনকালে এসব কথা বলেন রেলপথমন্ত্রী।

রেলপথমন্ত্রী বলেন, এখন পর্যন্ত আমরা কৃষির উপর নির্ভরশীল। এগুলো থেকে আমরা আস্তে আস্তে শিল্পের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের বাংলাদেশকে টেকসই করতে হবে এবং তা এই শিল্প ও শিল্পের উপরই করতে হবে। কারণ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে আমাদের শিল্প গড়ে উঠছে, আমাদের লোক বাড়ছে, কিন্তু জমির পরিমাণ একই আছে। আমাদের কৃষি জমির পরিমাণ কমছে। এজন্য আমাদের একটি বিরাট ঘাটতি হবে। সে কারণে কৃষি জমির অপব্যবহার রোধে গুরুত্ব দিচ্ছে সরকার।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর