কর্ণফুলীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রামে কর্ণফুলী নদীর উত্তর পাড়ে ফের উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও চট্টগ্রাম জেলা প্রশাসন।

বুধবার ও বৃহস্পতিবার দুই দিনের টানা উচ্ছেদ অভিযানে ২০০ কাঁচা/সেমিপাকা ঘর ও দোকান ভেঙে ১০ একর জায়গা পুনরুদ্ধার করেছে বন্দর কর্তৃপক্ষ ও চট্টগ্রাম জেলা প্রশাসন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ জানান, এক বছর আগে পরিচালিত উচ্ছেদ অভিযানে কর্ণফুলীর উত্তর পাড়ে সদরঘাট থেকে মাঝিরঘাট এলাকা হতে সকল অবৈধ স্থাপনা ভেঙ্গে দেওয়া হয়েছিলো। পরে পুণরায় অবৈধ দখলদাররা ঘর, বাড়ি ও দোকান গড়ে তুলে। যার খবর নিশ্চিত করা হলে পুণরায় উচ্ছেদ অভিযান চালানো হয়।

বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ ও পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এহছান মুরাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৩০ জন শ্রমিক ও ৩০ জন আনসার সদস্য অংশ নেন। যেখানে ২০০ কাঁচা/সেমিপাকা ঘর ও দোকান উচ্ছেদ করা হয় এবং ১০ একর জায়গা উদ্ধার করা হয়।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর