এসিল্যান্ডের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ সাব্বির সাজ্জাদের হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল নবম শ্রেণির এক ছাত্রী। আজ বৃহস্পতিবার উপজেলার বাসাইল ইউনিয়নের উত্তর রাঙ্গামালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার উত্তর রাঙ্গামালিয়া গ্রামের নবম শ্রেণিতে পড়ুয়া এক মেয়ের সঙ্গে একই গ্রামের ৩০ বছর বয়সী এক ছেলের বিয়ে ঠিক করেন। আজ বৃহস্পতিবার বিয়ের কথা ছিল। বিয়ের খবর পেয়ে ওই ছাত্রীর মা ও বরের বাবাকে নিয়ে দুপুরে এসিল্যান্ড কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিবাহ নিরোধ আইনে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ইউএনও আসফিকুন নাহার বলেন, বিয়ের খবর পেয়ে সেটি যাচাই করে সত্যতা পেয়ে সেখানে এসিল্যান্ডকে পাঠিয়েছি। সে গিয়ে ছাত্রীর মা এবং ছেলের বাবাকে আটক করে নিয়ে আসে। পরে তাদের বাল্যবিবাহ নিরোধ আইনে ২৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর