ফরিদপুরে কিশোরীর লাশ উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গায় লাইজু আক্তার (১৪) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার মীরাকান্দা গ্রাম থেকে লাশটি উদ্ধার করে থানায় আনা হয়।

নিহত লাইজু উপজেলার মীরাকান্দা গ্রামের লুৎফর মীরের মেয়ে ও সদরপুর মহিলা মাদ্রাসার ছাত্রী ছিলেন।

পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়, সম্প্রতি লাইজুর মানসিক সমস্যা দেখা দেয়। পরে গ্রামের এক হুজুরের কাছে লাইজুকে নিয়ে গেলে তিনি জানান লাইজুর জীনের সমস্যা রয়েছে। এরপর লাইজুকে পানি পড়া ও গলায় তাবিজ পড়িয়ে দেন ওই হুজুর। কয়েকদিন পরে লাইজুর মানসিক সমস্যা আরও বেড়ে যাওয়ায় তাকে কিছু দিন ঘর বন্দি করেও রাখেন তার পরিবার। গতকাল রাতে খাবার না খেয়ে তার খালার সাথে লাইজু শোবার ঘরে ঘুমাতে যায়। গভীর রাতে হটাৎ ঘুম ভেঙ্গে যায় লাইজুর খালার। পরে তার বিছানায় লাইজুকে দেখতে না পেয়ে খুজাখুজির একপর্যায়ে লাইজুকে ঘরের বারান্দার আড়ার সাথে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সে চিৎকার দেয়। পরে প্রতিবেশীরা ও পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে রাত দুইটায় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম জানান, ময়না তদন্তের জন্য মরদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর