লুইজিয়ানা উপকূলে আঘাত হেনে দুর্বল হচ্ছে হারিকেন লরা

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা উপকূলে ক্যাটাগরি চারে পরিণত হয়ে আঘাত হানে হারিকেন লরা। এ সময় বাতাসের গতিবেগ ছিল সর্বোচ্চ ঘণ্টায় দেড়শ মাইল। দুর্বল হয়ে ক্যাটাগরি দুইয়ে পরিণত হয়েছে হারিকেন লরা। টেক্সাস ও লুইজিয়ানা উপকূল এলাকা থেকে সরানো হলো ৫ লাখ মানুষ। তবে ক্যামেরনের কাছে আঘাত হানার পর লরা দুর্বল হয়ে ক্যাটাগরি দুইয়ে নেমে এসেছে।

বৃহস্পতিবার(২৬ আগস্ট) যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের ক্যামেরনের কাছে আঘাত হানে শক্তিশালী ঘূর্ণিঝড় লরা।

ওই এলাকায় আকস্মিক বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল হারিকেন সেন্টার।

লরার প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে লুইজিয়ানার দক্ষিণপশ্চিম উপকূল থেকে ৪০ মাইল পর্যন্ত এলাকা তলিয়ে যেতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে সতর্ক করা হয়।

লরার আঘাতে লুইজিয়ানা ও টেক্সাস অঙ্গরাজ্যের প্রায় চার লাখ মানুষ বিদ্যুৎহীন। এরই মধ্যে এই দুই অঙ্গরাজ্যের উপকূলীয় এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে পাঁচ লাখ মানুষকে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর