সিনহা হত্যা মামলায় আটক সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ ১২ জনের বিরুদ্ধে আদালতে একটি ফৌজদারী দরখাস্থ দায়ের করা হয়েছে। জানা যায়, বন্দুকযুদ্ধে আবদুল জলিল নিহতের ঘটনাকে পরিকল্পিত হত্যাকান্ড অভিযোগে এ মামলা করা হয়। ‘বন্দুকযুদ্ধে আবদুল জলিল নিহতের ঘটনায় আগে টেকনাফ থানায় কোন মামলা হয়েছে কিনা-আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে আদালতে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে আদেশ দিয়েছেন।
আজ(বৃহস্পতিবার) জৈষ্ঠ্য বিচারিক হাকিম (টেকনাফ-৩) মো.হেলাল উদ্দিন এর আদালত এ আদেশ জারি করেন। টেকনাফের হোয়াইক্ষ্যং ইউনিয়নের পশ্চিম মহেশখালীয়া পাড়ার মৃত আবদুল জলিল প্রকাশ পুতুইক্যার স্ত্রী ছেনুয়ারা বেগম বাদী হয়ে এ ফৌজদারী দরখাস্তটি দায়ের করেন। এতে অভিযুক্তদের মধ্যে রয়েছেন ওসি প্রদীপ সহ আরো ১১ পুলিশ সদস্য।
এ মামলার আসামীরা হলো, পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মশিউর রহমা কে প্রধান আসামী করে টেকনাফ মডেল থানার বরখাস্থ হওয়া সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ২নং আসামী করা হয় , এএসআই আরিফুর রহমান, এসআই সুজিত চন্দ্রদে, জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মানস বড়ুয়া, এসআই অরুণ কুমার চাকমা, এস আই নাজিম উদ্দিন, এসআই মোঃ নাজিম উদ্দিন ভূঁইয়া, এএসআই রাম চন্দ্রদাশ, কনস্টেবল সাগর দেব, কনস্টেবল রুবেলে শর্মা, হোয়াক্ষ্যং ইউনিয়ন পরিষদের দফাদার কাঞ্জর পাড়ার মৌলভী সিরাজুল ইসলাম এর পুত্র মোঃ আমিনুল হককে আসামি করা হয়েছে।
কেএস/বার্তাবাজার