‘কাইকি ইন্টারন্যাশনাল বিডি’ কোম্পানীর ভিত্তি প্রস্তর স্থাপন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের বাশঁহাটি এলাকায় ‘কাইকি ইন্টারন্যাশনাল বিডি কোম্পানীর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভিত্তি প্রস্তর স্থাপন করেন কাইকি ইন্টারন্যাশনাল বিডি কোম্পানী লিমিটেডের মালিক সুগুইহুয়া।

এ উপলক্ষ্যে বাংলাদেশ চেয়ারম্যান সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও চন্ডীপাশা ইউপি চেয়ারম্যান এমাদাদুল হক ভুইয়ার সভাপতিত্বে আলোচনা সভা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কনস্ট্রাকশন কোম্পানীর মালিক যাং চুইং বিন প্রমুখ।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান বাচ্চু, নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ফয়সাল আহম্মেদ প্রমুখ।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর