‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প তিনি নিজেই’

বর্তমান সরকার সেবা-বান্ধব সরকার। সংকট ও দুর্যোগে দূরদর্শিতার সাথে ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প তিনি নিজেই বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি একথা বলেন।

কাদের বলেন, দেশে এখন প্রায় ৯০ এর বেশি সেন্টারে কোভিড টেস্ট হচ্ছে, যা ইতোমধ্যে নমুনা পরীক্ষায় সক্ষমতা অর্জিত হয়েছে। সংক্রমণ বর্তমানে ঊর্ধ্বমুখী ট্রেন্ডে না থাকলেও নিম্নমুখী বলা যাচ্ছে না। তাই স্বাস্থ্যবিধি মেনে চলতে কোনোভাবেই শৈথিল্য না দেখিয়ে আরও সতর্ক থাকতে হবে। বর্তমান সরকার সেবা-বান্ধব সরকার, প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক ছাড়াও জেলা পর্যায়ের হাসপাতালের সেবার সক্ষমতা বাড়ানো হয়েছে। প্রতিটি জেলায় আইসিইউ কমপ্লেক্সে স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকার ইতোমধ্যে স্বাস্থ্য খাতসহ অন্যান্য খাতেও অনিয়মের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। শেখ হাসিনার স্পষ্ট ও কঠোর অবস্থান থেকেই তা স্পষ্ট যে অনিয়মের চর্চায় দলীয় পরিচয় কখনো রক্ষাকবচ হতে পারে না।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর