বার্সা ছেড়ে মেসি ম্যানচেস্টার সিটিতে যাবে এমন খবর একটু বেশীই শোনা যাচ্ছে। তবে এখানেই শেষ নয়। মেসিই শুধু একাই যাবেন না, ম্যানসিটিতে বার্সেলোনার সাবেক সতীর্থ নেইমারকেও নাকি নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আর্জেন্টাইন তারকা।
কাতালান ক্লাবটির সঙ্গে মেসির দূরত্বের বড় একটা কারণ ছিলেন এই নেইমার। বারবারই মেসি বলে আসছিলেন, ব্রাজিলিয়ান সুপারস্টারকে ন্যু ক্যাম্পে ফেরাতে হবে। কিন্তু বার্সার ম্যানেজম্যান্ট সে কথা কানে তুলেনি। দলবদলে এর ওর পেছনে টাকা খরচ করলেও নেইমারকে নিতে তারা কোমড় বেঁধে চেষ্টা করেনি বলেই মনে করেন মেসি।
নেইমারও চান মেসির কাছেই ফিরে আসতে। এর আগে অনেকবারই চেষ্টা করেছিলেন বার্সায় ফিরতে। তবে পিএসজিতে নেইমারের চুক্তি আছে আরও দুই বছর। এই অবস্থায় তাকে দলে নিতে হলেও বড় অংকের ট্রান্সফার ফি দিতে হবে ম্যানসিটিকে।
মেসিকে নিলে রিতীমতো টাকার পাহাড় গুনতে হবে ম্যানসিটিকে, তার সঙ্গে নেইমারকে যোগ করতে হলে রীতিমত অর্থের টানাটানিতে পড়ে যেতে হবে ইংলিশ ক্লাবটিকে। দেখা যাক, শেষ পর্যন্ত কি হয়!
কেএস/বার্তাবাজার