নারায়ণগঞ্জের ফতুল্লায় নুরুন্নবী নামে এক শিক্ষক তার কিশোরী ছাত্রীকে ধর্ষণ করে পালিয়ে গিয়েছে। ধর্ষণের ২ দিন পর বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় ভুক্তভোগী ছাত্রীর মা ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, ফতুল্লার নন্দলালপুর উত্তর মহল্লার সালাউদ্দিনের ছেলে নুরুন্নবী (২২) বাসায় এসে অভিযোগকারীর কিশোরী মেয়েকে আরবি পড়াত। এতে প্রায় সময় কিশোরীকে কুপ্রস্তাব দিত নুরুন্নবী।
গত ২৪ আগস্ট সকালের দিকে নুরুন্নবী পাগলা নয়ামাটি এলাকায় তার মালিকানাধীন নুর কম্পিউটার দোকানে ডেকে নিয়ে যায় কিশোরীকে। এরপর সেখানেই তাকে ধর্ষণ করে পালিয়ে যায় সে। বিষয়টি কিশোরী তার মাকে দু’দিন পর জানায়।
বার্তাবাজার/এসজে