জামালপুরের সরিষাবাড়ীতে বন্যা কবলিত দুস্থ, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়ন পরিষদ ভবনে এ ত্রাণ বিতরণ করা হয়। ত্রান বিতরনের উদ্ভোধন করেন পোগলদিঘা ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন সামস। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোবারক আলী, নজরুল ইসলাম, জামাল উদ্দিন, মহিলা ইউপি সদস্য বিলকিস বেগম, হোসনেআরা বেগম প্রমুখ।
এসময় পোগলদিঘা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন গ্রামের ২৫০ টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
বার্তাবাজার/এমকে