যশোরে গত ২৪ ঘণ্টায় আরো ৫৬ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘন্টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীক্ষায় যশোর জেলার আরো ৫৬টি নমুনা করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ডঃ তানভীর ইসলাম জানান, বুধবার রাতে যশোর জেলার ১৯১টি নমুনা পরীক্ষা করে ৫৬টি নমুনা পজেটিভ শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার(২৭ আগস্ট) বুধবার যশোর জেলার সিভিল সার্জনের দপ্তরে পাঠানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের হিসেব মতে, বুধবার বিকেল পর্যন্ত যশোর জেলায় মোট করোনা শনাক্ত ব্যক্তি ছিলেন তিন হাজার দুইজন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৮৯৭ জন। মারা গেছেন ৩৮ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর