মেহেরপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ৪ যুবক আটক

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের জালশুকা গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে চারজন যুবককে আটক করেছে স্থানীয় কসবা পুলিশ ক্যাম্পের সদস্যরা।

আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের নান্দবার গ্রামের জহুরুল ইসলামের ছেলে আকরাম হোসেন (২৬),কাবিল হোসেনের ছেলে আহসান আলী (২৮),মিজানুর রহমানের ছেলে জামাল হোসেন (২৬) ও সাইফুল ইসলামের ছেলে ভ্যানচালক মিরাজুল ইসলাম (২৮)।

বুধবার দিবাগত মধ্যেরাতে জালশুকা বাজার এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে কসবা পুলিশ ক্যাম্পের সদস্যরা। ধর্ষিতা জালশুকা গ্রামের এক কাতার প্রবাসী স্ত্রী ও পার্শবতী আলমডাঙ্গা উপজেলার চিৎলা গ্রামের মেয়ে

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর