সিরাজগঞ্জে ইয়াবাসহ আ’লীগ নেতা গ্রেফতার

বৃহস্পতিবার সকালে র‌্যাব-১২ সদর কোম্পানির কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

গ্রেফতার মাহবুবুর রহমান (৪৮) জেসি রোড ধানবান্দি এলাকার আলী আকবর মিয়ার ছেলে এবং সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সদস্য ও ১০নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বেলা আড়াইটার দিকে র‌্যাবের একটি দল সিরাজগঞ্জ শহরের মাছিমপুর উত্তরপাড়ার আবুল হোসেনের বাড়ির পেছনে ইয়াবা কেনাবেচার সময় মাহবুবুর রহমানকে আটক করে।

এ সময় তার কাছ থেকে ২০০টি ইয়াবা, দুটি মোবাইল ফোন, দুটি সিম এবং নগদ এক হাজার উদ্ধার করা হয়। আসামিকে থানায় হস্তান্তর এবং এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর