আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে অংশগ্রহণের সুবিধার্থে স্মার্ট ডিভাইস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান।
তিনি বলেন, দেশে করোনার সংক্রমণ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠান সমূহ এখনো চালু হওয়ার উপযোগী না হওয়ায় আগামী ৬ সেপ্টেম্বর থেকে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অনলাইনে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য শিক্ষার্থীদের স্মার্ট ডিভাইস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এজন্যে ২৯ আগস্টের মধ্যে সকল বিভাগের অস্বচ্ছল শিক্ষার্থীদের তালিকা দিতে বলা হয়েছে।
তিনি আরো বলেন, শিক্ষার্থীদের এর জন্য কোনো লিখিত আবেদন করতে হবে না। বিভাগীয় সভাপতির সঙ্গে যোগাযোগ করলে হবে।
বার্তাবাজার/এমকে