লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার পর এখন অনেক বেশি সতর্ক অনেক দেশ। সেই প্রসঙ্গে চট্টগ্রাম বন্দরে মজুদকৃত বিপদজনক বিস্ফোরক ও ঝুঁকিপূর্ণ দ্রব্যাদি দ্রুত সরিয়ে ফেলার সুপারিশ করেছে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
আজ বৃহস্পতিবার(২৬ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম।
বৈঠক শেষে কমিটির সভাপতি রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, বৈরুতের বন্দর এলাকায় একটি বিস্ফোরকের ডিপোতে আগুন লাগার পর ওই বিস্ফোরণ ঘটে। ভয়াবহ সেই বিস্ফোরণে অনেক লোক মারা যায়। চট্টগ্রাম বন্দর ও তার আশপাশ এলাকায় এমন কোনো বিস্ফোরক দ্রব্য থাকলে তা দ্রুত সরিয়ে ফেলার সুপারিশ করা হয়েছে।
তিনি বলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে কাজের গতি বাড়িয়ে বাস্তবায়নাধীন প্রকল্পসমূহ দ্রুত শেষ করার তাগিদ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, মাতারবাড়ি উন্নয়ন প্রকল্পটি একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এটি বাস্তবায়িত হলে বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাবে। এতে জাতি অনেক উপকৃত হবে।
বার্তাবাজার/কে.জে.পি