অভিনেত্রী কঙ্গনার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা

বলিউডের আলোচিত ও বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা দায়ের করা হয়েছে। ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রামে গুরুগ্রামের ৩৭ সেক্টর থানায় ভীমসেনার প্রধান সৎপাল তনওয়ার সাইবাল থানায় এই দেশদ্রোহের মামলা দায়ের করেছেন।

সৎপাল তানওয়ারের অভিযোগ, টুইট করে সংবিধানের অপমান করেছেন কঙ্গনা। তিনি মানুষকে উস্কানি দিচ্ছেন ভারতীয় সংবিধানকে জাতিবাদী বলে। তাই তিনি অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে অভিযোগটি দায়ের হয়েছে বলে জানান।

গত রবিবার কঙ্গনা টুইট করেছিলেন, ‘জাতী ব্যবস্থাকে অস্বীকার করেন আধুনিক ভারতীয়রা। এই ছোট শহরের লোকজন জানেন এটি আইনত গ্রহণযোগ্য নয়। অনেকেই বিশ্বাস করেন, এটি অন্যকে দুঃখ দিয়ে আনন্দ পাওয়া ছাড়া আর কিছুই নয়। শুধু সংরক্ষণের কথা আছে আমাদের সংবিধানে। চলুন এটা নিয়ে কথা বলা যাক।’

সৎপাল তনওয়ার অভিনেত্রী কঙ্গনার এই টুইট ট্রেন্ড করার পরই তার বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ এনেছেন। এই ব্যক্তির বিরুদ্ধে যদিও বহু ব্ল্যাকমেইলের অভিযোগ রয়েছে। এখন দেখার বিষয় কঙ্গনা কী পদক্ষেপ নেন তার বিরুদ্ধে মামলা হওয়ার ব্যাপারে।

বার্তা বাজার কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর