ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বন্ধুর স্ত্রীকে ৮ মাস ধরে গণধর্ষণ

গাজীপুরের কাপাসিয়ায় বন্ধুর স্ত্রীকে ধর্ষণ করে সেই ভিডিও গোপনে ধারণ করেন উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক রাসেল মোল্লা। পরবর্তীতে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার আরও ২ সঙ্গীসহ টানা ৮ মাস ধরে ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করেছেন।

বুধবার (২৬ আগস্ট) ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে ৩ জনকে আসামি করে কাপাসিয়া থানায় মামলা দায়ের করেন।

মামলায় আসামিরা হলেন, সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মাহফুজুর রহমান রাসেল মোল্লা (৪০), সাব- রেজিস্ট্রি অফিসের দলিল লেখক জাকির হোসেন সোহেল (৩৯) ও ছাত্রদলের সাবেক সদস্য গ্যাস ব্যবসায়ী খাইরুল ইসলাম সবুজ (৩৮)।

মামলার অভিযোগে বলা হয়, দলিল লেখক রাসেল মোল্লা এক বন্ধু দুই বছর ধরে তার সাথে থেকে দলিল লেখার কাজ শিখছেন। তাদের সাথে পারিবারিক সুসম্পর্ক হওয়ার সুবাধে গত ৩ ডিসেম্বর রাতে রাসেল মোল্লা তার বন্ধুর বাড়িতে যান। তখন বন্ধু বাড়িতে না থাকার সুযোগে তার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে সেই ভিডিও গোপণে ধারণ করে রাখেন মোবাইলে।

পরবর্তীতে সেই ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে বিভিন্ন সময় তার আরও ২ বন্ধুকে নিয়ে এসে গৃহবধুর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ধর্ষণ করেন। তাদের কথায় রাজি না হলে এই ভিডিও ইন্টারনেটে ছবড়িয়ে দেয়ার হুমকি দেয় অভিযুক্তরা।

এ বিষয়ে কাপাসিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, ওই গৃহবধূ বাদী হয়েছে ৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। মামলার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর