দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২ হাজার ৪৩৬। এদিনে মৃত্যু হয়েছে আরও ৪৫ জনের। এ পর্যন্ত মোট করোনা শনাক্ত ৩ লাখ ৪ হাজার ৫৮৩ জন। মোট মৃত্যু ৪ হাজার ১২৭ জন।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় ১৫ হাজার ১২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্ত হয়েছে ২ হাজার ৪৩৬। এছাড়া একদিনে ৩ হাজার ২শ’ ৭৫ জনসহ মোট সুস্থ হয়েছেন এক লাখ ৯৩ হাজার ৪শ’ ৫৮ জন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৬ দশমিক ১১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৩ দশমিক ৫২ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৩৫ শতাংশ। গেল ২৪ ঘন্টায় মৃত ৪৫ জনের মধ্যে ৩৪ জন পুরুষ এবং ১১ জন নারী।
বার্তাবাজার/কে.জে.পি