আরো ১৮ জোড়া যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু

যাতায়াত স্বাভাবিক করার অংশ হিসেবে আজ চালু হয়েছে আরো ১৮ জোড়া ট্রেন। এর মধ্যে আন্তঃনগর, মেইল ও কমিউটার ট্রেনও রয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল থেকে ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন রুটে এই ১৮ জোড়া যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করে।

নতুন এসব ট্রেনের মধ্যে অর্ধেক পূর্বাঞ্চলে এবং অর্ধেক পশ্চিমাঞ্চলে।

যে ১৮ জোড়া ট্রেন চলাচল শুরু করছে সেগুলো হলো: চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে পাহাড়িকা/উদয়ন এক্সপ্রেস, ঢাকা-কিশোরগঞ্জ-ঢাকা রুটে এগার সিন্দুর প্রভাতী এক্সপ্রেস, ঢাকা-তারাকান্দি-ঢাকা রুটে যমুনা এক্সপ্রেস, ঢাকা-কিশোরগঞ্জ-ঢাকা রুটে এগার সিন্দুর গোধুলী এক্সপ্রেস, চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে সোনার বাংলা এক্সপ্রেস, চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে চট্টলা এক্সপ্রেস, সান্তাহার-বুড়িমারী-সান্তাহার রুটে করতোয়া এক্সপ্রেস, রাজশাহী-চিলাহাটি-রাজশাহী রুটে বরেন্দ্র এক্সপ্রেস, রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে সিল্কসিটি এক্সপ্রেস, খুলনা-রাজশাহী-খুলনা রুটে সাগরদাঁড়ি এক্সপ্রেস, সান্তাহার-দিনাজপুর-সান্তাহার রুটে দোলনচাঁপা এক্সপ্রেস, ঢালারচর-রাজশাহী-ঢালারচর রুটে ঢালারচর এক্সপ্রেস, চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে ঢাকা চট্টগ্রাম মেইল, ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার-ঢাকা রুটে দেওয়ানগঞ্জ কমিউটার, ঢাকা-ঝাঝিরা-ঢাকা রুটে বলাকা কমিউটার, সান্তাহার- লালমনিরহাট-সান্তাহার রুটে বগুড়া কমিউটার, খুলনা-পার্বতীপুর-খুলনা রুটে রকেট এক্সপ্রেস, পার্বতীপুর-চিলাহাটি-পার্বতীপুর রুটে চিলাহাটি এক্সপ্রেস।

এদিকে, রেল চালুর পাশাপাশি স্বাস্থ্যবিধির কিছু কিছু বিষয় শিথিল করার পরিকল্পনা নিয়েছে সরকার। তবে ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে শুধু অনলাইনে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর