সিনহা হত্যা মামলা: আরও ২ এপিবিএন সদস্য আদালতে

বাংলাদেশ সেনাবাহিনীর অবসর প্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ হত্যা মামলায় রিমান্ডে থাকা আরও ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যকে আদালতে হাজির করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার) দুপুর ১টার দিকে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্ন ফারাহর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য তাদেরকে হাজির করে র‍্যাব।

দুই এপিবিএন সদস্য হলেন- এসআই শাহজাহান ও কনস্টেবল রাজীব।

অভিযুক্ত দুইজনকে বিচারকের খাস কামরায় নিয়ে যাওয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা সেখানেই অবস্থান করছেন। তবে আদালতে তাদের কি করা হবে সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি আদালত বা আইনজীবীদের

এর আগে গতকাল (বুধবার) সন্ধ্যায় ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এপিবিএনের অপর সদস্য কনস্টেবল মোহাম্মদ আব্দুল্লাহ

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর