বাংলাদেশে চীনের ভ্যাকসিন ট্রায়ালের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

চীনের সিনোভেক ভ্যাকসিনের বাংলাদেশের ট্রায়াল করার অনুমোদন পেল আইসিডিডিআর,বি।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মন্ত্রণালয়ে এক সভায় এ তথ্য জানিয়েছেন।

একইসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন দেশের ট্রায়াল ছাড়া কোনো ভ্যাকসিন ব্যবহার করা হবে না।

এর আগে গত ১৯ জুলাই বিএমআরসি চীনের বেসরকারি সিনোভেক কোম্পানির উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন তৃতীয় ধাপের ট্রায়াল বাংলাদেশে করার জন্য সরকারের কাছে অনুমোদন চেয়েছিল আইসিডিডিআর,বি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর