বাবা হচ্ছেন কোহলি

সেলেব্রিটি কাপল হিসাবে বিরাট কোহলি-অনুষ্কা শর্মার জনপ্রিয়তা আকাশছোঁয়া। ২০১৭ সালের ১১-ই ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেন ভারত জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ভিরাট কোহলি। জীবনসঙ্গিনী হিসেবে বেছে নেন ভারতীয় সিনেমা জগতের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মাকে।

বিয়ের ৩ বছর পর ভক্তদের খুশির খবর দিলেন এই তারকা দম্পতি।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার খানিক পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে নিজেদের সংসারে আসা নতুন সদস্যের আগমন ঘোষণা করেন কোহলি।

তিনি লেখেন, ‘এবং আমরা তিনজন হতে চলেছি, ২০২১ এ আসছেন তিনি’।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর