কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় “জেনে বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই” এ স্লোগানকে সামনে রেখে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ হাসান এর সভাপতিত্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সেমিনারে কিশোরগঞ্জ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোঃ আলী আকবর বলেন, বিশ্বের ১৭৩ দেশে লোক যাচ্ছে কর্মসংস্থানের জন্য, সরকারি ভাবে আরো নতুন দেশে লোক পেরণের জন্য কাজ করিতেছে। মজিব বর্ষ উপলক্ষে সরকার মুক্তিযোদ্ধা সন্তানদের বিনামূল্যে বিদেশ নিবেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের রূপকল্প, অভিলক্ষ্য,বিদেশ অবস্থিত শ্রম কল্যাণ ইউং এর কার্যক্রম, মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট/সংস্থাসমূহ, বিএমইটি’র মুল কার্যাবলী, কল্যাণ বোর্ডের মূল কার্যাবলী, বোয়োসেল এর মূল কার্যাবলী, প্রবাসী কল্যাণ ব্যাংক-এর মূল কার্যাবলী, মন্ত্রণালয়ের অর্জন, অর্জন/স্বাকৃতি, কর্মী প্রেরণের প্রবাহচিত্র, জেলাভিত্তিক বৈদেশিক কর্মসংস্থানের তথ্যচিত্র (কিশোরগঞ্জ ৮ম), দেশভিত্তিক বৈদেশিক কর্মসংস্থান (সবচেয়ে বেশি সৌদি আরব), অভিবাসন, অভিবাসন সংশ্লিষ্ট আইন, বিধিমালা ও নীতিসমূহ, লক্ষ্য অর্জনে মন্ত্রণালয়ের পদক্ষেপ, নিরাপদ শ্রম অভিবাসনের চ্যালেঞ্জসমূহ, সচেতনতা ও দক্ষতা, বিদেশ যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলে যেসব বিষয় জানতে হবে, ভূয়া কাগজপত্রে বিদেশগেলে কি কি বিপদ হতে পারে?, বিদেশে চাকুরী পেতে করণীয়, ফ্রি ভিসার বিপদসমূহ বিষয় সম্পর্কে আলোচনা করেছেন।
এসময়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান , উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার আপেল, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম আলামিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রওশন করিম, পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান শাহাবউদ্দিন, জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান সরকার শামীম আহমেদ, এগারসিন্দুর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান সরকার, নারান্দী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, সুখিয়া ইউপি চেয়ারম্যান আঃ হামিদ টিটু, চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান শামছউদ্দিন, চরফরাদী ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান আকন্দসহ সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী সাংবাদিক, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিদেশ ফেরত পুরুষ-মহিলাগণ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এমকে