যশোরের শিশু উন্নয়ন কেন্দ্রে ৩ কিশোরকে হত্যার মামলায় অভিযুক্ত ৮ বন্দী কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিন পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৭ আগস্ট) যশোর নারী ও শিশু নির্যাতন দমন ও প্রতিরোধ ট্রাইব্যুনালের বিচারক টি এম আবু মুসা শুনানির পর এই আবেদন মঞ্জুর করেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আসাদুজ্জামান ও তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মো. রকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
ইন্সপেক্টর রকিবুজ্জামান জানান, গত ২০ আগস্ট ৮ কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। আদালত শুনানি শেষে আজ ৪ দিনের জিজ্ঞাসাবাদ মঞ্জুর করেছেন। শিশু উন্নয়ন কেন্দ্রের নিরিবিলি স্থানে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হবে।
উল্লেখ্য, গত ১৩ আগস্ট যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে বন্দী ৩ কিশোর দুই গ্রুপের সংঘর্ষে মারা যায়। এসময় আহত হয় আরও ১৫ জন। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন ও কেন্দ্রের তত্ত্বাবধায়কসহ পাঁচ কর্মকর্তাকে গ্রেপ্তার এবং সাময়িক বরখাস্ত করা হয়।
বার্তাবাজার/এসজে