কওমী ছাড়া সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল ৩ অক্টোবর পর্যন্ত

মহামারি করোনার কারণে দেশের কওমী শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে আগামী ৩ অক্টোবর পর্যন্ত। বিষয়টি নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয় জানায়, বিশ্বব্যাপী মহামারী করোনার কারণে কওমি মাদ্রাসা ছাড়া দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

এর আগে দেয়া এক ঘোষণায় এই ছুটি ছিল ৩১ আগস্ট পর্যন্ত। সেই মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন মেয়াদে বাড়ানো হয়েছে ছুটি। গত কয়েকদিন ধরেই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল, দেশে করোনা সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে আগামী সেপ্টেম্বরেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিবেশ সৃষ্টি হয়নি।

উল্লেখ্য, করোনাকালে সার্বিক পরিস্থিতি বিবেচনায় গত ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ২৬ মার্চ থেকে সারা দেশে সব অফিস-আদালত আর যানবাহন চলাচল বন্ধ রাখা শুরু হয়। টানা ৬৬ দিন সাধারণ ছুটির পর ৩১ মে থেকে সীমিত পরিসরে অফিস খুলে যানবাহন চলাচল শুরু হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধই থাকে। একইসাথে থমকে আছে চলতি বছরে এইচএসসি পরীক্ষাও।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর