দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় চট্টগ্রাম ডাক বিভাগের দুই কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করেছে বিভাগটির নিজস্ব অডিট বিভাগ। নগরীর কোতোয়ালি থানায় তাদেরকে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান।
আজ (বৃহস্পতিবার) সকালে পুলিশে সোপর্দ করা ডাক বিভাগের ওই দুই কর্মকর্তা হলেন- সারওয়ার আলম ও নুর মোহাম্মদ।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান জানান, উনাদের বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত আমরা এখনও পাইনি। সকালে ডাক বিভাগের নিজস্ব অডিট বিভাগ এই দুই কর্মকর্তাকে আমাদের হাতে সোপর্দ করে গেছেন। তারা মামলার প্রস্তুতি নিয়ে আসছেন বলে আমাদের জানিয়েছেন।
বার্তাবাজার/এসজে