প্রাণঘাতী করোনাভাইরাস ভারতে নতুন রেকর্ড তৈরী করেছে। দেশটিতে একদিনে নতুন করে শনাক্ত হয়েছেন ৭৫ হাজার ৭৬০ জন। যা দেশটিতে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।
আজ (বৃহস্পতিবার) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়, গত একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ২৩ জন। ভারতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬০ হাজার ৪৭২ জন। মোট ৩৩ লাখ ১০ হাজার ২১০ জন আক্রান্তের মাঝে দেশটিতে সুস্থ হয়েছেন ২৫ লাখ ২৩ হাজার ৭৭১ জন।
ভারত এখন বিশ্বে করোনা শনাক্তের দিক দিয়ে তৃতীয় স্থানে আছে। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরেই অবস্থান করছে দেশটির নাম।
বার্তাবাজার/এসজে