গাজীপুরে স্কুলছাত্রের আঙ্গুল কেটে নেয়া মাদক ব্যবসায়ীরা এখনও অধরা

গাজীপুরের কালিয়াকৈরে স্কুলছাত্রের আঙ্গুল কেটে নেয়ার মামলায় অভিযুক্ত তিন মাদক ব্যবসায়ি এখনও পুলিশের নাগালের বাইরে। মঙ্গলবার (২৫ আগস্ট) গ্রেফতারের পর একজনকে কারাগারে পাঠানো হলেও আসল ৩ আসামীকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মাদক ব্যবসায়ীদের হামলায় আঙ্গুল হারানো স্কুল ছাত্রের নাম সাজিদুল ইসলাম পরান। সে উপজেলার রাখালিয়াচালা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণিতে পড়েন।

হামলার শিকার পরান জানায়, কালিয়াকৈরের ধোপাচালা ও রাখালিয়াচালা এলাকায় মাদকবিরোধী কমিটি করা হয়। সেই কমিটির সহযোগিতায় কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। এতে ক্ষুব্ধ হয়ে সোমবার মাদক ব্যবসায়ী নিরব, শহিদুলসহ তিন থেকে চারজন তার ওপর হামলা চালায়। কেটে নেয়া হয় দুটি আঙ্গুল।পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর