দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল শুরু

বৈরী আবহাওয়ার কারণে দীর্ঘ ২১ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে লঞ্চ চলাচল শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন (বিআইডব্লিউটিএ) কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় পুনরায় এ দুই নৌরুটে লঞ্চ চলাচল শুরু করা হয়েছে

লঞ্চ মালিক সমিতির ম্যানেজার পান্না লাল নন্দী বলেন, বুধবার সকাল ৯টা থেকে পদ্মা-যমুনা নদীতে প্রচণ্ড বাতাস ও ঢেউয়ের কারণে দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিল।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা যায়, গতকাল বুধবার ঝড়ো বাতাস ও বৃষ্টির কারণে নৌরুটের পদ্মা নদী উত্তাল হয়ে উঠে। এসময় দুর্ঘটনা এড়াতে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়। আজ বৃহস্পতিবার সকাল থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর