টাঙ্গাইলের মির্জাপুরে বিল থেকে সোলাইমান হোসেন (২১) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছেন পুলিশ। উপজেলার মহেড়া ইউনিয়নের ভাতকুড়া বিল থেকে বুধবার (২৬ আগস্ট) সন্ধার পরে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত সোলাইমান মহেড়া ইউনিয়নের আদাবাড়ি গ্রামের গর্জন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত ৪ দিন ধরে নিখোঁজ ছিলেন সোলাইমান। অনেক খোঁজেও তাকে পাওয়া যায়নি। নিহত সোলাইমান পার্শ্ববর্তী বাসাইল উপজেলার হাবলা গ্রামের এক প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া প্রেমে লিপ্ত ছিল। বেশ কয়েকবার শালিস করেও তাকে এই কাজ থেকে ফেরানো যায়নি। নিখোঁজের চারদিন পর বুধবার বিকালে ভাতকুড়া বিলে একটি অর্ধগলিত মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
পুলিশ এসে লাশ উদ্ধার করে সুরতহাল করে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে গেলে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা এটা সোলাইমানের লাশ বলে শনাক্ত করে।
এ বিষয়ে মির্জাপুর থানার এসআই মো. আজীম বলেন, মৃতদেহটি পচে গেছে। কয়েকদিন আগেই তাকে হত্যা করে পানিতে ভাসিয়ে দেয়া বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ আজ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে। মামলার প্রক্রিয়া চলছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরকীয়ার বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে।
বার্তাবাজার/এসজে