‘লিয়াকতকে দেখে মনে হচ্ছিল শিকারের জন্য দাঁড়িয়ে আছেন’

বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদকে গুলি করে হত্যার ঘটনায় বরখাস্ত হয়েছেন পুলিশের ইন্সপেক্টর লিয়াকত। ঘটনার সময় লিয়াকতকে দেখে মনে হচ্ছিল যেন তিনি কোনো শিকারের জন্য দাঁড়িয়ে আছেন। বুধবার (২৬ আগস্ট) আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব তথ্য জানান সিনহা হত্যা মামলার আসামি আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য মো. আবদুল্লাহ।

কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ’র আদালতে বিকাল পৌনে ৫টা থেকে রাত সোয়া ৮টা পর্যন্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। মামলায় তিনি ছাড়াও এবিপিএনের অপর দুইজন অভিযুক্ত হলেন- এসআই শাহজাহান ও কনস্টেবল রাজীব।

আব্দুল্লাহ বলেন, ঘটনার সময় আকস্মিকভাবে এসে লিয়াকত ও এসআই নন্দদুলাল চেকপোস্টের নিয়ন্ত্রণ নিয়ে নেন এবং এপিবিএন সদস্যদের কোনো কথা বলতে নিষেধ করেন।

গত ১৭ আগস্ট এপিবিএনের তিন সদস্যকে জিজ্ঞাসাদের জন্য নেয়া হয়। ঘটনার সময় তারা শামলাপুর তল্লাশিচৌকির দায়িত্বে ছিলেন। পরের দিন ১৮ আগস্ট এই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। পরে আদালতে তাদের ১০ দিনের আবেদন জানালে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর