ময়মনসিংহ ডিসি অফিসের অফিস সহকারীর নামে গ্রেফতারি পরোয়ানা

ময়মনসিংহ জেলাপ্রশাসকের কার্যালয়ের (ডিসি) অফিস সহকারী বোরহান সারওয়ার্দীর নামে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই মামলায় আদালত তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

ময়মনসিংহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এইচ এম এরশাদুল আলম এ গ্রেপ্তারি পরোয়ানার নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আল হোসাইন মো. তাজ এ খবর নিশ্চিত করেছেন।

অ্যাডভোকেট তাজ জানান, অভিযুক্ত বোরহান এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে তাঁকে বিয়ে করতে রাজি না হওয়ায় ওই নারী ময়মনসিংহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন।

তিনি আরও জানান, মামলাটি ময়মনসিংহ পিবিআই তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করে। আজ বুধবার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।


বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর