চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মাহবুবুজ্জামান চুক্তিতে আরো এক বছর থাকছেন সেখানেই।
মঙ্গলবার (২৫ আগস্ট) অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়া এই কর্মকর্তাকে চুক্তিতে এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
‘সরকারি চাকরি আইন, ২০১৮’ অনুযায়ী মাহবুবুজ্জামানের অবসরোত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে ২৫ আগস্ট বা যোগদানের তারিখ থেকে এই নিয়োগের মেয়াদ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সচিব হিসেবে দায়িত্ব পালনের সময় গত বছরের ২১ আগস্ট চীনের রাষ্ট্রদূত নিয়োগ পান মাহবুবুজ্জামান। গত ২৪ আগস্ট কিন্তু তার নিয়মিত চাকরির মেয়াদ শেষ হয়ে যায। তাই এখন তাকে চুক্তিতে ফের একই পদে নিয়োগ দেয়া হলো।
বার্তাবাজার/এমকে