টি-টোয়েন্টিতে ৫০০ উইকেটের ক্লাবে প্রথম বোলার ব্রাভো

টি-টোয়েন্টির ইতিহাসে ৫০০ উইকেটের ক্লাবে নাম লেখালেন ডোয়াইন ব্রাভো। যা আর কোন বোলার পারেনি তাই করে দেখালেন এই ক্যারিবীয় অলরাউন্ডার।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেন্ট লুসিয়া জুকসের রাহকিম কর্নওয়ালকে আউট করারা মধ্য দিয়ে এই মাইলফলক স্পর্শ করেন ব্রাভো।

এর আগে টি-টুয়েন্টিতে ৩০০ উইকেট এবং ৪০০ উইকেটের মাইলফলকেও প্রথম বোলার হিসেবে নিজের নাম লেখান ব্রাভো। প্রথম ১০০ আর ২০০ উইকেটের রেকর্ডটি দখলে অস্ট্রেলিয়ান ডাচ ক্রিকেটার ডার্ক নানেসের।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর