হবিগঞ্জে রাস্তা নিয়ে সংঘর্ষ, মহিলাসহ আহত অর্ধশতাধিক

রাস্তার সীমানা সংক্রান্ত বিরোধের জেরে হবিগঞ্জে দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় মহিলাসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ উপজেলার বাগুনীপাড়ায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বাগুনীপাড়া গ্রামের মুগা মিয়ার ছেলে হিরন মিয়া ও ফিরোজ আলীর ছেলে মামুন মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে বাড়ির চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার সন্ধ্যায় রাস্তার সীমানা নিয়ে হিরন মিয়া ও মামুন মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। পরে নিয়ে দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে হেলাল মিয়া (৩২), আব্দুল হাই (৫৫), বানেছা (৫৫), ছুরুক আলী (৫০), আলী হায়দার (৩০), আল-মামুন (৩৩)কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ আড়াইশ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হোসেন দুপক্ষের সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংঘর্ষের বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ব্যাপারে এখনও কোনো মামলা দায়ের হয়নি।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর