ক্রাইস্টচার্চ মসজিদে হামলা: রায় আজ

২০১৯ সালের মার্চে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলা চালিয়ে বাংলাদেশীসহ ৫১ জন মুসল্লিকে হত্যা করা হয়। বর্বর এই ঘটনার বিচারের রায় ঘোষণা হবে আজ(বৃহস্পতিবার)। রায় ঘোষণার আগে বেঁচে থাকা ভোক্তভুগীরা কথা বলেন বর্ণবাদি হামলার একমাত্র আত্মস্বীকৃত খুনির সাথে। এ সময় হামলায় প্রাণ হারানোদের মধ্যে সবচেয়ে ছোট ৩ বছরের মুকাদ্দাদ ইব্রাহিমের পিতা বলেন, পরবর্তী জীবনে তার জন্য প্রকৃত বিচার অপেক্ষা করছে। খবর আলজাজিরার।

এ সময় তিনি আরও বলেন, ‘আমার ছেলেকে তুমি হত্যা করেছে। এটা আমার কাছে পুরো নিউজিল্যান্ড বাসিকে হত্যা করার মতোই বেদনাদায়ক। পরবর্তী জীবনে আসল বিচার অপেক্ষা করছে। আর সেটা হবে আরো ভয়াবহ। আমি কখনো তোমাকে ক্ষমা করবো না।’

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর