শেরপুরে জমি নিয়ে বিরোধের জেরে ইউপি সদস্যসহ নিহত দুই

শেরপুরের নালিতাবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে এক ইউপি সদস্যসহ দুইপক্ষের দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ইউপি সদস্যের মৃত্যুর খবর শুনে স্ট্রোকে তার মা মারা গেছেন।

আজ বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার পশ্চিম রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার ঝিনাইগাতী উপজেলার বনগাঁও গ্রামের বাসিন্দা জিয়াউল ও নালিতাবাড়ী উপজেলার পশ্চিম রাজনগর গ্রামের বাসিন্দা ইয়াদ আলীর সাথে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মোকদ্দমাও চলমান রয়েছে। বুধবার সকালে জিয়াউলদের দখলে থাকা ওই জমিতে রোপা-আমন ধানের চারা রোপণ করছিল। এসময় প্রতিপক্ষ ইয়াদ আলী ও তার লোকজন লাঠিসোটা নিয়ে জিয়াউলদের ওপর হামলা চালায়। এতে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হলে পাঁচজন আহত হয়।

পরে আহত অবস্থায় জিয়াউলের মামা ও পার্শবর্তী ঝিনাইগাতি উপজেলার গৌরীপুর ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য জয়নাল আবেদিন এবং ইয়াদ আলীর ছোট ভাই রিয়াজুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় দুজনের মৃত্যু হয়। ইউপি সদস্য জয়নাল আবেদিনের মৃত্যুর খবর শুনে অসুস্থ মা স্ট্রোকে মারা যান।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর