গতকালই নিজের শৈশবের ক্লাব বার্সেলোনা ছাড়ার চুড়ান্ত সিদ্ধান্ত ক্লাব কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন মেসি। মেসিকে এখন দলে পেতে উঠে পড়ে লেগেছে ইউরোপের নামীদামী কয়েকটি ক্লাব। এই তালিকায় সবার উপরে আছে মেসিরই সাবেক গুরু পেপ গার্দিওলার দল ম্যানচেস্টার সিটি। মেসির সাথে চুক্তির খুঁটিনাটিও আলোচনা শুরু করে দিয়েছে ইংলিশ ক্লাবটি।
মেসির বয়স এখন ৩৩ পেরিয়েছে। শীর্ষ পর্যায়ের ফুটবলে আর কতো দিন খেলতে পারবেন লিওনেল মেসি- সেই কথা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
অল্প কিছুদিন পরেই হয়তো হারিয়ে ফেলবেন তাও নয়। যে ছন্দে খেলছেন তাতে কিছুদিন পরেও হয়তো তাকে দলে নিতে চাইবে অনেক ক্লাবই। মেসিকে দলে নেওয়ার ভাবনায় সবধরনের বিষয় নিয়েও ভাবছে ম্যানচেস্টার সিটি। তাই মেসির সঙ্গে চুক্তিতে নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান মেজর লিগ সকারের ক্লাব নিউইয়র্ক সিটিকেও রাখতে চাইছে তারা।
ইএসপিএন কর্তৃক প্রকাশিত খবর অনুযায়ী, সিটির সঙ্গে বেশ লম্বা চুক্তিই করতে যাচ্ছেন মেসি। সেটা হতে পারে কম পক্ষে পাঁচ বছর কিংবা তারও বেশি। তবে শুরুর তিন বছর খেলবেন ম্যানসিটিতে। এরপর বাকি সময়ে নিউইয়র্ক সিটিতে যোগ দিবেন রেকর্ড পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এ তারকা।
শুধু তাই নয়, পাশাপাশি মেসিকে সিটি ফুটবল গ্রুপের দূত হওয়ার সুযোগ থাকছে মেসির। এ গ্রুপে ম্যানসিটি ও নিউইয়র্ক সিটি ছাড়াও সারা বিশ্বে আরও বেশ কয়েকটি ক্লাবই রয়েছে।
কেএস/বার্তাবাজার