বরগুনার পাথরঘাটা উপজেলার বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ও অসহায় ৩শ’ পরিবারের মাঝে পদ্মা সুইজ গেট, পদ্মা ভাঙনে নৌবাহিনী কর্তৃক খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। কমান্ডার খুলনা অঞ্চল এর পক্ষে বাংলাদেশ নৌবাহিনীর বরগুনা জেলার কন্টিনজেন্ট কমান্ডার জাকারিয়া মাহদী ইমাম এ ত্রাণ বিতরন করেন।
এসময় উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির ৬নং পদ্মা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান, নৌবাহিনী কন্টিজেন্ট এর কর্মকর্তা ও সদস্যবৃন্দ সহ বরগুনা সাংবাদিক ইউনিয়নের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। পাথরঘাটা উপজেলার বন্যা পরিস্থিতিতে তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে প্রত্যক্ষকে চাউল, ডাল, তেল, গুর, মুড়ি, লবণ ও স্যালাইন প্রদান করা হয়।
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করে কমান্ডার খুলনা নৌ অঞ্চলের নির্দেশনা অনুযায়ী নৌবাহিনী বরগুনা কন্টিনজেন্ট বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষদের সহায়তা অব্যাহত রেখেছে। এই ত্রাণ সহায়তা অসহায় মানুষের মাঝে আশার সঞ্চার বিস্তার করবে।
বার্তা বাজার / ডি.এস