ঢাকার সাভার উপজেলায় নতুন করে ১২ জন কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন। বুধবার (২৬ আগষ্ট) সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ ফেরদৌসী আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তা বাজারকে ডাঃ ফেরদৌসী আক্তার জানান, বুধবার (২৬ আগষ্ট) মোট নমুনা সংগ্রহ হয়েছে ৬৫ জনের, তার মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১২ জন।
তিনি আরও জানান, এপর্যন্ত সাভার উপজেলায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ৫৬৫৩ জনের। এদের ভিতরে মোট আক্রান্তের সংখ্যা ১০৫৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১০০১ জন।
সাভারে করোনায় আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত মোট ৩০ জনের মৃত্যু হয়েছে উল্লেখ করে ডাঃ ফেরদৌসী আক্তার আরও জানান মোট ২৮ জন কোভিড-১৯ পজিটিভ ‘হোম আইসোলেশনে’ রয়েছেন।
বার্তা বাজার / ডি.এস