ঢাকা মহানগর উত্তরে জাতীয়তাবাদী নবীন দলের কমিটি গঠন

মোঃ নজরুল ইসলাম কে সভাপতি ও মোঃ আলাউদ্দিন আল আজাদ কে সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল ঢাকা মহানগর উত্তর শাখা কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

আজ (বুধবার) দুপুরে অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

উক্ত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু হানিফ সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব মোঃ আব্দুর রহমান।

এ বিষয়ে জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা বলেন দেশ ও জাতির ক্রান্তিলগ্নে আমরা এ কমিটি অনুমোদন দিয়েছি আশা করছি আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করবে।

আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর