দ্বিতীয় মেয়াদে চুয়েটের ভিসি পদে নিয়োগ পেলেন ড. রফিকুল আলম

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভিসি পদে পুণরায় নিয়োগ পেয়েছেন বর্তমান ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। দ্বিতীয়বারের মতো চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব সৈয়দ আলী রেজা স্বাক্ষরিত এক চিঠিতে তাকে পুণরায় ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। বুধবার (২৬ আগস্ট) থেকে দ্বিতীয় দফায় ভিসি হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন।

চুয়েট ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম ১৯৮২ সালের ১৯ আগস্ট প্রভাষক হিসেবে চট্টগ্রামের তৎকালীন ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে যোগ দেন। পরে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পান ১৯৮৬ সালে। ২০০৭ সালের ২৩ এপ্রিল সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতির পর ২০০৯ সালের ১৯ জুলাই থেকে একই বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।

২০১৩ সালের ৬ মার্চ তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পান। ২০১৬ সালের ২৭ এপ্রিল চুয়েটের পঞ্চম ভিসি হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর